স্বাগতম
বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানীর ঢাকাস্থ বারিধারায় ২০১৫ সালের ১ ফেব্রুয়ারী আর্ত-মানবতার সেবা ও জনকল্যাণমুখী কার্যক্রম এর উদ্দেশ্যে “আমার মা ফাউন্ডেশন” যাত্রা শুরু করে। জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের দুঃস্থ-অসহায়, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারে “মায়ের মমতায় আমরা” এই স্লোগানে মায়ের মত ভালোবাসা ও দায়িত্ববোধ এবং অধিকার ও সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে “আমার মা ফাউন্ডেশন” এর যাত্রা শুরু হয়।
সম্মনিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আহ্বানঃ
আসসালামু আলাইকুম।
“আমার মা ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মানব জীবন দান করেছেন, এই জীবন পবিত্র ও মহৎ কাজে নিবেদন প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত। আমি বক্তব্যের শুরুতে সশ্রদ্ধ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি প্রিয় জন্মভূমি বাংলাদেশ সৃষ্টির সকল কারিগর, শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি।
“আমার মা ফাউন্ডেশন” মায়ের মমতায় আমরা এই স্লোগানকে সামনে রেখে সকল মায়েদের মঙ্গলে কাজ করতে চাই, আমরা সেসব বিভৎস নিদারুন অসহায়, পরিচয়হীন মানব শিশুদের যত্রতত্র নির্মমতার স্বীকার হতে রক্ষায় বদ্ধ পরিকর। সামাজিক অসঙ্গতি, দূর্নীতি, শ্রেণী বৈষম্য দূরীকরণের মাধ্যমে আমরা একটি আদর্শ, সৎ ও নিরাপদ রাষ্ট্রের প্রচেষ্টার সহযাত্রী হতে চাই। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী প্রচেষ্টা আমাদের প্রত্যয়। শিক্ষা ও গবেষণালব্ধ ফলাফল উপস্থাপনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য। “আমার মা ফাউন্ডেশন” নারী-পুরুষ, ধনী-দরিদ্র অসহায়-বিত্তবান, শিক্ষিত-নিরক্ষর সহ সবধরনের বৈপরিত্যের বিরুদ্ধে সমতা প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা আমাদের অভিপ্রায়। শিল্প, সাহিত্য-সংস্কৃতি বিকাশে আমাদের সহযোগিতা অবারিত। বিজ্ঞান মনস্কতা, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণে “আমার মা ফাউন্ডেশন” এর জানালা উন্মুক্ত। সমাজের সকল বিত্তবান, মহানুভব হৃদয়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আহ্বান থাকবে, আপনার সামান্যতম সহযোগিতা ও পরামর্শ দিয়ে হলেও একজন দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে এগিয়ে আসুন। “আমার মা ফাউন্ডেশন” সকলের জন্য উন্মুক্ত। যে কেউ যে কোন স্থান হতে সদস্য হয়ে মানবিকতার স্বাক্ষর রাখতে পারেন। আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।
খোদা হাফেজ।
জি এম কামরুল হাসান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আমার মা ফাউন্ডেশন।

সম্মানিত স্থায়ী সদস্যবৃন্দ